Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ইঁদুর মারার ফাঁদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

admin • 10 Feb 2024, 03:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইঁদুর মারার ফাঁদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরে মাছ ধরতে গিয়ে ফসলি জমিতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে নেছারাবাদ উপজেলার উড়িবুনিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নাদিম (২৪), এমাম (২০)। তারা উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন।

 

জানা যায়, স্থানীয় রিপন নামে এক ব্যক্তি ওই জমি চাষ করতেন। তিনি ওই জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন।

 

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, নাদিম এবং এমাম শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে মাছ ধরতে বের হয়ে উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়ার পর বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে হয়তো মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি তদন্ত এইচ এম শাহীন জানান, ঘটনা সত্য। চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম তারা সম্পর্কে আপন ভাই। তারা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তাদের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।