Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

আসামের স্পিকারসহ ৬২ জনের প্রতিনিধি দল বাংলাদেশে

admin • 20 Nov 2022, 11:12 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আসামের স্পিকারসহ ৬২ জনের প্রতিনিধি দল বাংলাদেশে

ভারতের আসাম বিধানসভার ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের একটি দল শনিবার বাংলাদেশে এসেছে। আজ শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা প্রবেশ করেন।

   

আসাম বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি বলেন, আমরা ভৌগলিক ও মনের দিক থেকে আলাদা হইনি। আমরা আলাদা শুধু প্রশাসনিকভাবে। অন্যক্ষেত্রে আমাদের মিল রয়েছে।

   

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক করবেন।

   

বিধায়করা রাঙামাটির ও খাগড়াছড়ি যাবেন।সাথে আসাম বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।

  সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ২৩ নভেম্বর  ঢাকা ছাড়বে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।