Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ালো মেলান্দহ ছাত্র সমাজ

admin • 26 Aug 2024, 09:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ালো মেলান্দহ ছাত্র সমাজ

টানা অতিবৃষ্টি এবং অপ্রত্যাশিত পাহাড়ি পানির ঢলে ফেনী লক্ষীপুরসহ ১২টি জেলার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এতে চরম বিপর্যয়ে পড়েছে তারা।

এমতাবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তাদের সাথে এবার বন্যার্তদের পাশে দাড়িয়েছে মেলান্দহ ছাত্র সমাজ।

 

তথ্যমতে ফেনীসহ দেশের ১২টি জেলায় এই অপ্রত্যাশিত বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। অনেকের ঘর পানির নিচে ডুবে গেছে। অধিকাংশ রাস্তায় হাঁটুর উপর কোমর সমান পানি দেখা যায়। ফলে দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষগুলো। এটি স্মরণকালের ভয়াবহ বন্যা বলে মনে করছেন তারা।। এর আগে কখনো এমনটা দেখেননি এটাই অনেকের দাবি।

 

মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করে মেলান্দহ ছাত্র সমাজ। এই দুঃসময়ে অপ্রতিরোধ্য ভাবে জেগে উঠে তারুণ্য শক্তি। বন্যার্তদের দুর্ভোগের কথা চিন্তা করে তাদের সাহায্যার্থে উদ্যোগ নে মেলান্দহ ছাত্র সমাজ।

এতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উপজেলা শহর বাজার, মাহমুদপুর, শাহিন বাজার ও নলছিয়া বাজারসহ স্টেশন এলাকায় ট্রেনের যাত্রীদের থেকে অর্থ সংগ্রহ করে। কয়েকদিনের চেস্টায় ৬৫ হাজার টাকা সংগ্রহ করে মেলান্দহ ছাত্র সমাজ।

ফেনী নোয়াখালীসহ বন্যার্ত এলাকায় ত্রান সামগ্রী পৌছাতে পরিবহন খাতেই বেশি টাকা খরচের কথা ভেবে সংগ্রহের সব টাকা অনলাইন ডোনেশনে “আস সুন্নাহ ফাউন্ডেশন ” তে জমা দিয়েছে মেলান্দহ ছাত্র সমাজ।

তবে এই ত্রাণ সহায়তায় শেষ নয় বন্যাসহ বিভিন্ন দুর্যোগে যেকোনো সময় মানুষের পাশে থাকার অঙ্গিকার করে মেলান্দহ ছাত্র সমাজের পক্ষে অনুদান সংগ্রহ করা আসিফ, আপন, আতাউল্লাহ, পিয়াস, নাবিল, শান্ত,শাকিল, ফয়সাল ও তামজিদসহ আরও কয়েকজন বলেন, অপ্রত্যাশিত এ বন্যা ফেনীসহ দেশের ১২টি জেলায় ভয়াবহ রূপ নিয়েছে। অনেকের ঘর পানির নিচে ডুবে যাওয়ায়।

চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষগুলো। মানুষ মানুষের জন্য। এই দুঃসময়ে তাদের জীবন বাচাতে আমাদের দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছি। আমরা যে টাকা সংগ্রহ করেছিলাম তা দিয়ে বন্যার্ত এলাকায় ত্রান সামগ্রী পৌছাতে পরিবহন খাতেই বেশি টাকা চলে যাবে। তাই সংগ্রহের সব টাকায় অনলাইন ডোনেশনে আস সুন্নাহ ফাউন্ডেশনে দিয়েছি। এখনো বিভিন্নভাবে অর্থ সংগ্রহের চেস্টা চালাচ্ছি। মানুষের এমন দুর্ভোগে আমরা সবসময় মানুষের পাশে থাকবো-ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।