Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আশেক মাহমুদ সায়েন্স ক্লাব'র উদ্বোধন

admin • 29 Mar 2023, 01:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আশেক মাহমুদ সায়েন্স ক্লাব'র উদ্বোধন

"মেধা,গুণন,সৃজনশীলতা বিজ্ঞানে আনে পরিপূর্ণতা" এ স্লোগানকে সামনে রেখে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে সায়েন্স ক্লাব গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে বিজ্ঞানভিত্তিক গবেষণা,সভা-সেমিনার, বিজ্ঞান বিষয়ক আলোচনা,বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা,তথ্য আদান-প্রদান, বিজ্ঞানভিত্তিক লেখালেখি পত্র পত্রিকায় প্রকাশ,লিফলেট বিতরণ, গুণী ও বিজ্ঞ জনদের সংবর্ধনা সর্বোপরি বাংলাদেশ সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কলেজের বিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান,জীববিজ্ঞান,রসায়ন, গনিত ও পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রতি সেশন থেকে একজন করে ছেলে এবং এক জন মেয়ে শিক্ষার্থী নিয়ে সাকিব আল হেলাল-কে সভাপতি ও সারোয়ার হোসাইন খান-কে সাধারণ সম্পাদক করে সায়েন্স ক্লাবের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির উদ্বোধন করা হয়েছে।

 

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রাণী দেব, এসময় আরও উপস্থিত ছিলেন গনিত বিভাগের প্রফেসর হুমায়ুন কবির, বাংলা বিভাগের রেবেকা সুলতানা, ব্যবস্থাপনা বিভাগের আব্দুল্লাহ আল জাবের, উদ্ভিদবিজ্ঞান বিভাগের রওশন আলম মিঠু প্রমুখ।

 

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন, সহ সভাপতি, জাবের হাসান, সাফিয়া খাতুন সাব্বির আহম্মেদ সাবির, লাঞ্জু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদকঃ রবিউল ইসলাম রতন,,শাকিলা জাহান শাহানা, বিপ্লব হোসাইন, মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,সহ-অর্থ সম্পাদকঃ ইসরাত জাহান লিয়া সাংগঠনিক সম্পাদকঃ হৃদয় রানা, সহ-সাংগঠনিক সম্পাদকঃ হাবিবুর রহমান, সাজ্জাতুল ইসলাম, স্মরণিকা বিনতে ইসলাম প্রচার সম্পাদক পাবেল, সহ-প্রচার সম্পাদক জাহিদ হাসান আরজু, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সনি, সহ দপ্তর সম্পাদক সানজিদা আক্তার শান্তা, নারী বিষয়ক সম্পাদক জারিন তাসনীম প্রীতি, ক্রীড়া সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আবেদ, সহ ক্রীড়া সম্পাদকঃ সিমান্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাইমা দিতি, সহ শিক্ষা সম্পাদক আরিফুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক সম্পাদক তোফায়েল তপু উপসংস্কৃতি বিষয়ক সম্পাদক সামিরা জাহান, আইন বিষয়ক সম্পাদক আনন্দ ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাফরুন্নাহার কফিলা উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিলন মাহমুদুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন। কার্যকরী সদস্য জামিল হোসেন,সাবরিনা ইসলাম শেলী, রুপা রাণী সুত্রধর, জান্নাতুল মাওয়া সেবা, জান্নাতুল ফেরদৌস ইশিতা, মারজিয়া মহসিনা, সুহাইমা আক্তার রিহা, নয়ন আহমেদ, আরাফ হোসাইন তারিকুল ইসলাম

 

উপরোক্ত কার্যনির্বাহী পরিষদ আগামী দু-মাসের জন্য দায়িত্ব পালন করবে। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগীতা চেয়েছেন কমিটির সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।