চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় সিয়াম আহমেদ (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আলমডাঙ্গা কয়রাডাঙ্গা গ্রামের জুমাত আলীর ছেলে।
হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
হাঁপানিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, স্কুল ছুটি হলে বাইসাইকেলযোগে মেহেরপুরের দিকে যাচ্ছিল সিয়াম।
এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুল্যান্স সিয়ামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





