কুমিল্লায় আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের নাম শাওন (১০)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।
লালমাই হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক জানান, আর্জেন্টিনার জয়ে আনন্দ করার সময় খিলা ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) গুরুতর আহত হন। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





