Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল শিশুর

Mohiuddin Ahmad Tanveer • 19 Dec 2022, 11:48 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লায় আর্জেন্টিনার জয়ে আনন্দ-উল্লাস করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাড়ীয়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আর্জেন্টিনার জয়ে আনন্দ-উল্লাস করার সময় খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) আহত হন।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।