Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে নিহত এক

admin • 10 Dec 2022, 07:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে নিহত এক

কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ-২০২২। সেই বিশ্বকাপ থেকে ক্রোয়েশিয়া কাছে হেরে শিরোপা প্রত্যাশী ব্রাজিল বিদায় নিয়েছে। আর ব্রাজিল বিদায় নেয়ার পর ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে এক ব্যাক্তি নিহত হয়েছেন। 

শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ওই গ্রামের আব্দুস শহিদ (৫০)।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আব্দুস শহিদের ছেলে রোকন মিয়ার মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারপিট করেন। পরে তার স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, আমরা খবর পেয়েছি, ব্রাজিল- আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে বলা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।