Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আমাদের পাকঘরে উঁকি মারবেন না :জামায়াত আমির

admin • 21 Dec 2024, 09:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আমাদের পাকঘরে উঁকি মারবেন না :জামায়াত আমির

প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকের ঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের পাকঘরে উঁকি মারবেন না।’

 

 শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমীর।

 

ভারতের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আপনাদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটি বলেন, তাদের সাথে কি আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশের মানুষ তা প্রমাণ করেছেন।’

 

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে মেজরিটি–মাইনরিটি বলে কিছু নেই। সবাই এদেশের গর্বিত নাগরিক। সম্মেলনে নেতা-কর্মীদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল এসে সম্মেলনেস্থল লোকে লোকারণ্য হয়। আয়োজকদের দাবি, ৩০ হাজার মানুষ এ সম্মেলনে যোগ দিয়েছেন।

 

উল্লেখ্য, স্বাধীনতার ৫৩ বছরে মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে এ রকম কোনো সম্মেলন হয়নি। প্রথমবারের মতো খোলা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।