Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আমতলীতে চার বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

admin • 17 Feb 2023, 08:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আমতলীতে চার বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বরগুনা আমতলীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাই সোহাগ হাওলাদার (২২) এর বিরুদ্ধে।

 

পুলিশ ও শিশুটির মামা বলেন, উপজেলার উত্তর খেকুয়ানী গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার বৃহস্পবিার দুপুরে মাদ্রাসা থেকে আসার পথে চার বছরের শিশু চাচাতো বোনকে সাইকেলে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে পার্শ্ববর্তী মনির হাওলাদারের পানের বরজে নিয়ে যায়। ওইখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

 

শিশুটিকে না পেয়ে তার স্বজনরা খোঁজাখুঁজি করলে পানের বরজের মধ্যে কান্নার শব্দ থেকে শিশুর মা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দিয়েছেন। খবর পেয়ে ওইদিন বিকেলে আমতলী থানার এসআই মো. আজিজুল রহমান বখাটে সোহাগ হাওলাদারকে আটক করেছে।

 

আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ কুমার বলেন, সোহাগ হাওলাদারকে আটক করা হয়েছে এবং শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।