Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আম বাগানে মিলল গলাকাটা তরুণী মরদেহ

admin • 24 Nov 2023, 12:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আম বাগানে মিলল গলাকাটা তরুণী মরদেহ

নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বিথী (২৬) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি নামক স্থানে মজিবর রহমানের আম বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত বিথী উপজেলার বরমহাটি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তিনি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কাজ করতেন।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, আজ সকালে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি নামক স্থানে মজিবর রহমানের আম বাগান একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট করে।

 

তিনি জানান, রাতের কোনো এক সময় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তদন্ত শেষে ওই নারীর হত্যার কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।