Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 16 Mar 2023, 02:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরে আল মারওয়া নামের আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম শারমিন আক্তার (২৬)। তার বাড়ি গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা।

 

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় রুম পরিস্কার করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পায় হোটেলের এক পরিচ্ছন্নকর্মী। তার একাধিকবার ডাকাডাকিতে ভেতর থেকে কোন সাড়া না এলে বিষয়টি হোটেলের সংশ্লিষ্টদের জানান তিনি। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।

পুলিশ এসে ওই রুমের দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ দেখতে পায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ওই তরুণী আত্মহত্যা করেছেন নাকি খুন, তা তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানান পুলিশের এই পরিদর্শক (তদন্ত)।

 

হোটেল কর্তৃপক্ষের বরাতে নাজমুল হুদা বলেন, মঙ্গলবার রাতে শারমিন আক্তার হোটেলে আল মারওয়াতে কক্ষ ভাড়া নেন। এসময় শারমিন একা থাকায় হোটেল কর্তৃপক্ষ কক্ষ ভাড়া দিতে অনীহা জানায়। পরে মোবাইল ফোনে মা পরিচয়ে এক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন ওই তরুণী। এরপর তাকে হোটেলের তৃতীয় তলার ১৩১ নম্বর রুমটি ভাড়া দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।