Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আবাদি জমি পুকুর খননে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে আহত

admin • 27 May 2025, 05:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবাদি জমি পুকুর খননে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে আহত

কুষ্টিয়ার কুমারখালীতে ধানী জমি পুকুর খননে বাধা দেওয়ায় ৬৫ বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের ফজল শেখের স্ত্রী রিজিয়া খাতুন (৬৫)। এ ঘটনায় কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আহত রিজিয়া খাতুনের স্বামী ফজল শেখ জানান, জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আব্দুল শেখ তার প্রায় ৭ শতাংশ ধানী জমি পুকুর খননের উদ্যোগ নিলে তার বাড়ি সংলগ্ন হওয়ায় বাধা সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে আব্দুল শেখের সাথে তার বাকবিতণ্ডা হয়। মঙ্গলবার সকালে আব্দুল শেখ তার দুই ছেলে রফিক শেখ ও লতিফ শেখ উল্লেখিত ধানী জমি খননের চেষ্টা করলে বাধা দেওয়ায় তারা তার স্ত্রী রিজিয়া খাতুনকে পিটিয়ে আহত করে ।

 

বর্তমানে রিজিয়া খাতুন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বসবাসরত এলাকায় ধানী জমিতে পুকুর খনন করা হলে তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।