Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবীতে বৃহত্তর আন্দোলনের ডাক

admin • 16 Nov 2024, 07:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবীতে বৃহত্তর আন্দোলনের ডাক

সাহিত্য সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার যা কিছু অর্জন তা এই কুমারখালী উপজেলা কেন্দ্রিক! এখানে একদিকে যেমন গড়ে উঠেছে সাহিত্য সংস্কৃতি চর্চার পুরাতন শিল্পকলা আবার অন্যদিকে গড়ে উঠেছে দেশের বৃহত্তর তাঁতশিল্প।

কুষ্টিয়ার জগতি রেলস্টেশনের মতোই ঐতিহ্যের ধারক-বাহক কুমারখালীর এই রেলস্টেশনটি। এই রেলস্টেশন ঘিরে যেমন গড়ে উঠেছে নানান কর্মসংস্হান ঠিক তেমন এই রেলস্টেশনটি ইতিহাস পিপাসুদের কাছে পযর্টন কেন্দ্রেও বটে। এই রেলস্টেশন নিয়ে রচিত হয়েছে কত-শত গান কবিতা তার হিসেবে নেই ।

সাম্প্রতিক আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের রুট পরিবর্তন হওয়ায় বিক্ষুব্ধ হয়েছে উপজেলার সর্বস্তরের নাগরিক বৃন্দ। ট্রেনের রুট অপরিবর্তনের দাবীতে আন্দোলনও করা হয়েছে। আন্দোলন থেকে বলা হয়, অতিদ্রুত ট্রেন রুট আগের মতো বহাল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

এই বিষয়ে আন্দোলনের অন্যতম সংগঠক, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ বলেন, আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনে আমরা হতাশ হয়েছে। কি কারনে কাদের স্বার্থে রুট পরিবর্তন হয়েছে আমরা জানি না। তবে আন্তঃনগর ট্রেনের রুট আগের জায়গায় বহাল করার জন্য যা করার দরকার তাই করবো। প্রয়োজন হলে, সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তন বিষয়ে কুষ্টিয়া জর্জ কোর্টের এপিপি অ্যাডঃ রবিউল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী ট্রেন স্টেশনের রুট পরিবর্তন কোন ভাবেই আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই ট্রেনের রুট আগের মতোই হোক। যাতে এখানকার মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারে।

ট্রেনের রুট পূনরায় চালুর দাবী প্রসঙ্গে, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা বলেন, এই বিষয়ে আমারা আন্দোলন করেছি। একটা সময় বেঁধে দিয়েছি। এরমধ্যে ট্রেন রুট পূনরায় চালু করার আশ্বাস না পাওয়া গেলে আন্দোলনের বিকল্প দেখছি না।

সময় যায় সময় আসে, বৈষম্য থেকে যায়। ঐতিহ্যবাহী কুমারখালীবাসী মনে করে, আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তন করাটা বৈষম্য ছাড়া কিছু না। তারা আশা করেন, এই অঞ্চলের মানুষের যাতায়াতের কথা ভেবে সংশ্লিষ্ট কতৃপক্ষ পূনরায় আন্তঃনগর ট্রেনের সেবা প্রদান করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।