Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আনন্দ আড্ডায় সাস্টিয়ান জামালপুরের মিলন মেলা

admin • 31 Jan 2025, 10:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আনন্দ আড্ডায় সাস্টিয়ান জামালপুরের মিলন মেলা

জামালপুরে অনুষ্ঠিত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন 'সাস্টিয়ান জামালপুর'র মিলনমেলা-২০২৫।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) জন্ম কিংবা কর্মসূত্রে জামালপুরে অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘরে সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপি এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

 

মুক্তি সংগ্রাম জাদুঘরে অনুষ্ঠিত মিলনমেলায় পুরোনো বন্ধু-বান্ধবী আর সহপাঠীদের কাছে পেয়ে সবাই আনন্দে মেতে ওঠেন। আড্ডা, সেলফি আর স্মৃতিমন্থরে জমে ওঠে মিলনমেলা। এ ছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আবৃত্তি, গান, স্মৃতিচারণ, অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাচের পরিচিতপর্ব, প্রয়াত সাস্টিয়ানদের জন্য দুআ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ।

 

মিলনমেলায় শাবিপ্রবির তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও সরকারি আশেক কলেজের সহকারী অধ্যাপক শাকের আহম্মদ চৌধুরী, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহিদ পিংকী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার আব্দুল হালিম রাজ, সাস্টিয়ান জামালপুরের সদস্য শেখ শাহ জামাল প্রমুখ। আয়োজনে এছাড়াও দুইশত সাস্টিয়ান সদস্য উপস্থিত ছিলেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।