Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আড়াই কোটি টাকা মূল্যের আফিমসহ আটক ১

admin • 16 Jan 2024, 08:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আড়াই কোটি টাকা মূল্যের আফিমসহ আটক ১

বান্দরবানে আড়াই কোটি টাকার নিষিদ্ধ মাদক আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবককে আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বান্দরবান।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বান্দরাবান সদর থানাধীন বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে আটক করা হয় তাকে। আটক লেম থার সাং বম (৩৩) রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বান্দরবান।

 

এ সময় তিন কেজি নিষিদ্ধ মাদক আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এক যুবককে আটক করে থানায় হস্থান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ মাদক আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।