Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

admin • 03 Jul 2025, 04:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ

ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর-এর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তিনি পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশের সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাতকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।