পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান
বান্দরবান-৩০০ ( লামা-আলিকদম-নাইক্ষ্যংছড়ি-রুমা-থানছি-রোয়াংছড়ি-বান্দরবান সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
আজ সোমবার দুপুরে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর কাজী মজিবুর রহমান বলেন, ‘আমি পার্বত্য জেলা বান্দরবান-৩০০ আসনের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।





