Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আ.লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

admin • 25 Apr 2023, 08:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে সমালোচনার ঝড় উঠেছে জেলাজুড়ে।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন ফেসবুক আউডিতে এই ছবিটি ঘুরতে দেখা গেছে। ভাইরালের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ক্ষোভ প্রকাশ করছেন।

 

এ বিষয়ে গোলাম মাহফুজ চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সেই কারণে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার প্রতিপক্ষরা এ ধরনের এডিট করা ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গোলাম মাহফুজ চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে।

 

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি বলেন, বিষয়টি প্রথমে শুনেছিলাম পরে ইয়াবা সেবনের ছবি দেখলাম বিষয়টি আমাদের দলের জন্য লজ্জাজনক। আমরা ভাইরাল হওয়া ছবিটির সত্যতা পেয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।