Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আ. লীগ নেতাকে মারধরের পর পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

admin • 19 Dec 2024, 11:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ. লীগ নেতাকে মারধরের পর পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাজী সেলিম রেজা (৪৮) সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি একই ইউনিয়নের পূর্বমোহনপুর গ্রামের মৃত হারু সেখের ছেলে।

 

আহতের ছেলে আব্দুল জলিল অভিযোগ করেন, সকাল ৭টার দিকে পূর্নবাসন এলাকায় আমাদের বাড়ির সামনে থেকে বাবাকে ধরে একটি অটোভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর মারধর করার পর দুই পায়ের রগ কেটে দিয়ে অচেতন অবস্থায় পূর্ববাঐতারা স্কুলের সামনে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সয়দাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সেলিম রেজাকে মারধর করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাকে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।