Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আ. লীগ অফিসে হামলা-ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৩

admin • 28 Oct 2023, 06:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ. লীগ অফিসে হামলা-ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৩

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন।

 

এজাহারভুক্ত আসামিদের মধ্যে বিএনপি নেতা সামাদ, বোরহান ও আসাদ নামে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খানের দাবি, এ ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, শনিবার ভোর পাঁচটার দিকে কৃষক লীগের সদস্য সচিব আমাকে মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করেন- দলীয় অফিসে ককটেল বিস্ফোরণ ও হামলা করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান বলেন, বিএনপি নেতাকর্মীরা তো এলাকাতেই নেই। তারা কীভাবে হামলা করবে? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। কোনো বিএনপির নেতাকর্মী জড়িত নয়।

 

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে ৪৭ জনের নামে মামলা করেছেন। আসামিদের মধ্যে তিনজন বিএনপি পদধারী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।