সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় প্রতি বছরের ন্যায় এ বছরও দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে এক্সিম ব্যাংক (এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ) পিএলসি।
তারই ধারাবাহিকতায় অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এক্সিম ব্যাংক কালিগঞ্জ শাখা,গাজিপুর ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ব্যাংকের করিডোরে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন এক্সিম ব্যাংকের কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।
এইচ এম/ মিরর





