Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ধর্ম প্রতিমন্ত্রী

admin • 21 Dec 2023, 11:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ধর্ম প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৩৯ ও নির্বাচনী এলাকা জামালপুর-২ (ইসলামপুর) আসনে টানা চতুর্থ বারের মতো মনোনয়ন পাওয়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি ইসলামপুরের প্রত্যন্ত চরাঞ্চল সাপধরীতে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুলামারী, আকন্দ পাড়া, মন্ডলপাড়া বাজার, চর শিশুয়া, প্রজাপতি, কাশারী ডোবা ও উত্তর জোরডোবাসহ বিভিন্ন এলাকার জনগনের সাথে কুশল বিনিময় করে নৌকা মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী।

 

সরেজমিনে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীসহ কর্মীরা লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরছেন আওয়ামী লীগ প্রার্থী।

 

এ সময় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও সমাবেশে ধর্ম প্রতিমন্ত্রী নৌকা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করে তার বক্তৃতায় বলেন, ১৫ বছরে দুর্গম সাপধরী ইউনিয়নে যমুনার তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ, অসহায়দের জন্য আশ্রয়ন প্রকল্প, ৪ কিঃ মিঃ রাস্তা পাকা করণ, গ্রমীন অবকাঠামো রক্ষনাবেক্ষন, শিক্ষা- স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, বজ্রপাত নিরোধক যন্ত্র, সাপধরী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে ঘোষনা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে সাপধরী ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলে প্রতিশ্রতি দেন তিনি।

 

এ সময় জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা এম.পি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস ছালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, উপ- প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, উপজেলা তাঁতীলীগের সভাপতি হাফিজ লিটন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খান কুট্টু, সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক তমছের আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, যুবলীগের সভাপতি মাসুদ রানা লেবু সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।