Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

অভিনব পদ্ধতিতে গাঁজা চাষ,২০ কে‌জি ওজনের গাছসহ আটক ১

admin • 27 May 2025, 07:16 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অভিনব পদ্ধতিতে গাঁজা চাষ,২০ কে‌জি ওজনের গাছসহ আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘরের পেছনে অভিনব পদ্ধতিতে গাঁজা চাষ করার অভিযোগে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

 

সোমবার (২৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের জবেদ আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আটক মাদক কারবারি নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালালে নুরুল ইসলামের বসতঘরের পেছনে অভিনব পদ্ধতিতে চাষ করা প্রায় ২০ কেজি ওজনের একটি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।