Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

অভয়নগরে অরক্ষিত রেলক্রসিংয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

admin • 22 Jul 2023, 04:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অভয়নগরে অরক্ষিত রেলক্রসিংয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুলাই) উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিল সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব সুর খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় টেলিকম নামে নওয়াপাড়া বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

তার ব্যবসা প্রতিষ্ঠানের যাওয়ার পথে আকিজ জুট মিল সংলগ্ন অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।

গুরুতর অবস্থায় রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাফুজুর রহমান সবুজ জানান, ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে রেল পুলিশ এসে লাশ নিয়ে যায়।

 

রেলওয়ে নিরাপত্তা বাহিনী নওয়াপাড়া রেলস্টেশনের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ কুমার জানান, যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে একজন মোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।