Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অবৈধ সম্পর্কের অভিযোগে ২ ইউপি সদস্য বরখাস্ত

admin • 18 Mar 2024, 10:21 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অবৈধ সম্পর্কের অভিযোগে ২ ইউপি সদস্য বরখাস্ত

বিবাহ-বহির্ভূত অবৈধ সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।

এর আগে গত ১১ মার্চ স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) সিনিয়র সহকারী সচিব এ. কে. এম. আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. সাদ্দাম হোসেন মোল্লা এবং ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নাজমা আক্তার।

স্থানীয় সরকার বিভাগের ওই চিঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ করায় কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তারা জবাব দিলে, আমরা সেটা স্থানীয় সরকার বিভাগে পাঠাবো।

প্রসঙ্গত, মো. সাদ্দাম হোসেন মোল্লার সঙ্গে নাজমা আক্তারের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের ২ জুলাই বিবাহিত প্রেমিক সাদ্দামের হাত ধরে পালিয়ে যান দুই সন্তানের জননী নাজমা আক্তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।