Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

অফিসে বসে মদ্যপান করছেন পৌর সচিব

admin • 22 Nov 2023, 06:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অফিসে বসে মদ্যপান করছেন পৌর সচিব

নেত্রকোনায় মোহনগঞ্জ পৌর সভার অফিসে বসে প্রকাশ্যে মদ্যপান করছেন পৌরসভার সচিব শৈবাল চন্দ্র সাহা। ঘটনাটি জানাজানি হলে সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার (২০ নভেম্বর) অফিস চলাকালীন তার অফিস কক্ষে এই ঘটনা ঘটেছে।

 

অভিযোগ উঠেছে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর সভার সচিব শৈবাল চন্দ্র সাহা প্রায়ই কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসে মদ্যপানে লিপ্ত থাকেন। সোমবার এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকাঅবস্থায় অফিস কক্ষেই ছিলেন তিনি।

 

এ সময় পৌর শহরের সেবাগ্রহীতারা সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে মদের বোতল লুকানোর চেষ্টা করেন তিনি। এ সময় প্রত্যক্ষদর্শীরা ক্যামেরায় এই চিত্র ধারণ করে। পরবর্তীতে সচিবের মদ্যপান অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

   

প্রত্যক্ষদর্শী সানা উল্লাহসহ অনেকেই জানায়, আমি একটা কাগজ সই করাতে এসেছিলাম। মেয়র মহোদয় ঢাকায় ছিলেন। অফিসে এসে দেখি তিনি নগ্ন অবস্থায় মদপান করছেন। এক পর্যায়ে আমাদেরকে দেখে তিনি উত্তেজিত হয়ে অন্যান্য সেবাগ্রহীতাদের সঙ্গেও খারাপ আচরণ করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক ব্যক্তি জানায়, মৈবাল চন্দ্র সাহা ২০১২ সাল থেকে মোহনগঞ্জ পৌরসভায় নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে কর্মরত আছেন। শুরু থেকেই তিনি স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করেন। দীর্ঘদিন একই স্থানে থাকার কারণে খারাপ আচারণের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। আরও জানা যায়, শৈবাল চন্দ্র স্টাফদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিয়ে ফেরত দেন না। ফেরত চাইলেই নানা হুমকি-ধামকি দেন।

 

অভিযুক্ত শৈবাল চন্দ্র সাহা জানান, আমি মদপান করি না। এই ব্যাপারে আমি কিছু জানি না।

   

জানতে চাইলে পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন জানান, অফিসে খালি গায়ে বসে মদ্যপানের বিষয়টি শুনেছি, এটি খুবই দুঃখজনক। এছাড়াও তার ব্যাপারে অফিস স্টাফদের অনেক অভিযোগ রয়েছে, সংশোধনের জন্য তাকে সুযোগ দেয়া হয়। এবারের ঘটনার পর থেকে তিনি অফিসেই আসেননি। একইদিন সন্ধ্যায় পরিষদের সব কাউন্সিলরদের নিয়ে জরুরী সভায় বসি। সভায় সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।