Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অপারেশন ডেভিল হান্ট:ভূরুঙ্গামরীতে ৪৮ ঘন্টায় গ্রেপ্তার ৩

admin • 13 Feb 2025, 09:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অপারেশন ডেভিল হান্ট:ভূরুঙ্গামরীতে ৪৮ ঘন্টায় গ্রেপ্তার ৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত ৪৮ ঘন্টায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অবির উদ্দিন (৫০), ৩ নং তিলাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও তিলাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৮) সহ বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে শিলখুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান বাবলু (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়,এই অভিযান সরকারের আদিষ্ট পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।   ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।