Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 08 Nov 2024, 08:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুরে মাজেদা আক্তার (২৮) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের বসতঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাজেদা আক্তার পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী।

 

জানা গেছে, সাত বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাজেদা ও ঝোঁটন মিয়া। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। এবার আবারো সাত মাসের অন্তঃসত্ত্বা হন মাজেদা। স্বামী ঝোঁটন মিয়া কোনো কাজ করতেন না। তাই তাদের পারিবারিক কলহ লেগেই থাকত। একাধিকবার শ্বশুরবাড়ি থেকে চলে এলেও পারিবারিকভাবে মীমাংসাও করা হয়েছিল।

 

ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেননি মাজেদা। তারপর স্বামীও অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে যান। সকালে মাজেদার নিথর দেহ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।