Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

অনৈতিক কাজে ব্যর্থ হয়ে বিধবার গোপনাঙ্গে ছুরিকাঘাত, অতঃপর...

admin • 02 Jul 2024, 09:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অনৈতিক কাজে ব্যর্থ হয়ে বিধবার গোপনাঙ্গে ছুরিকাঘাত, অতঃপর...

বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে এক সন্তানের জননী এক বিধবার সঙ্গে অনৈতিক কাজে ব্যর্থ হয়ে তার গোপনাঙ্গ ছুরিকাঘাতে আহত করেছে দূর্বৃত্তরা। সোমবার (১ জুলাই) মধ্যরাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী সোনাহাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত ওই নারীকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ বছর বয়সী ওই নারী একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। আর পাশের ঘরে তার ছেলে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে পরিচিত এক ব্যক্তির কণ্ঠ নকল করে কৌশলে ওই নারীকে ঘুম থেকে ডেকে তোলে দুর্বৃত্তরা।

 

এরপর তারা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করে। কিন্ত ওই নারীর সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তির এক পর্যায়ে অনৈতিক কাজে ব্যর্থ হয়ে তার গোপনাঙ্গে ছুরিকাঘাত করে সটকে পড়ে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত নারীর চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।