Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন পঞ্চগড় জেলা আ. লীগের সহ-সভাপতি

admin • 18 Nov 2023, 05:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন পঞ্চগড় জেলা আ. লীগের সহ-সভাপতি

দেশে এই প্রথম অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাঈমুজ্জামান মুক্তা।

 

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা সদরের কাজীপাড়ায় নিজ বাসভবনের সামনে নেতাকর্মীর উপস্থিতিতে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

 

এ সময় তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীরা সবাই ঢাকায় অবস্থান করে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। পরে তা পূরণ করে জমা দেবেন। আমি জাতীয় সংসদের ১ এবং পঞ্চগড়-১ আসন থেকে ৫০ হাজার টাকা জমা দিয়ে সর্ব প্রথম অনলাইনে মনোনয়ন পত্র জমা প্রদান করলাম।

 

তিনি আরও বলেন, আমি গত ১০ বছর ধরে এই আসনের তিন উপজেলার ২৩টি ইউনিয়নে গণসংযোগ, জনসভা, কর্মীসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি। আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। আমার সাথে আওয়ামী লীগসহ সাধারণ মানুষের যে সেতুবন্ধন তৈরি হয়েছে তাতে করে আমার বিশ্বাস নেত্রীকে আমি জাতীয় সংসদের এক নম্বর আসনটি উপহার দিতে পারবো।

 

এ সময় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ নেতা ও পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পৌর যুবলীগের সভাপতি ও পৌর মেয়র হাসনাত মো. হামিদুর রহমান, কাউন্সিলর ইরান চৌধুরী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।