Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

অগ্নিবীণার ৩ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

admin • 20 Aug 2023, 10:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অগ্নিবীণার ৩ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগির ১০টি চাকা লাইনচ্যুত হয়েছে। রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগুতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জংশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহত হয়নি। ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত তিন ঘণ্টা সময় লাগতে পারে।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন নিয়ে রওনা হয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।