Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
চলতি ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ক্রয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বিশ্বকাপের প্রচারস্বত্ব ক্রয়ের ব্যয়ের ক্ষেত্রেই কেবল এ ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে। তবে কোনো সাব-লাইসেন্সি বা ওটিটি প্ল্যাটফর্ম এ সুবিধা পাবে না। অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটকে প্রয়োজনীয় হিসাব বিবরণী জমা দিতে হবে। শর্ত লঙ্ঘন হলে প্রচলিত আইন অনুযায়ী ভ্যাট আদায় করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।