Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন,নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

admin • 22 Mar 2024, 05:32 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন,নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেসে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাড়ছে আগুনের তীব্রতা। আশেপাশে পানির উৎস কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে আমাদের কাছে খবর আসে চারতলা ভবনের তিন তলায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছে রাত ১১টা ৪৫ মিনিটে। ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।