ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। কলকাতায় চলা ম্যাচটিতে প্রোটিয়া ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার করে চলছে অজি বোলাররা। কলকাতার মতো মেলবোর্নে একই ভাবে আধিপত্য বিস্তার করছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেলবোর্নের অ্যামি পার্কে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ফুটবল দল। প্রথমার্ধেই স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। জামাল ভূঁইয়াদের বিপক্ষে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরেই তিন মিনিটের মধ্যে আবারও বাংলাদেশের জালে বল জড়ায় অজিরা। ৪৮ মিনিটে ৫ গোল হজম করে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার র্যাংকিং ২৭ আর বাংলাদেশের অবস্থান ১৮৩। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হেরে তারা নক-আউট থেকে বিদায় নিয়েছিল। এই তিনটি তথ্যই যথেষ্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবধান পার্থক্য নিরূপণে। এদিন ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করে অস্ট্রেলিয়া নিজেদের সামর্থ্য জানান দেয়।
এর আগে ২০১৫ সালে পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছিল। আট বছর পুনরায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ কত ব্যবধানে হারে সেটাই দেখার বিষয়।





