Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

৪৮টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

admin • 14 Nov 2023, 06:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৪৮টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
দেশের ৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১০ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বিটিআরসিতে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।   মঙ্গলবার (১৪ নভেম্বর) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক মো. নুরন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮টি প্রতিষ্ঠানের নামের পাশে উল্লিখিত ক্যাটাগরির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমর্পণ হিসেবে বাতিল করা হলো। এসব লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।   এতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ-প্রদান এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।   একই সঙ্গে বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স কমিশন বরাবর সমর্পণের নির্দেশনা দেয়া হলো (প্রযোজ্য ক্ষেত্রে)।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।