Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে
এক্সক্লসিভ জেলার খবর শোক দিবস

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

এ বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। এ বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে এ বছরের ১ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

এর আগে সকালে পিএসসির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।

 

তারা জানান, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দুয়েকটি বিষয়ে জটিলতা রয়েছে। সেগুলো নিরসন হলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

 

এদিকে ২৪ নভেম্বর দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭তম বিসিএস একেবারে নতুন।

 

এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।