Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

admin • 09 Dec 2024, 06:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

শুরু হওয়ার আগেই ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানান।

 

পিএসসি গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে।

   

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাধান শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায়।

   

শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু এ পক্রিয়া শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের ঘোষণা এলো। কী কারণে এ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।