Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আবরার ফাহাদকে নিয়ে সিনেমা ‘রুম নম্বর ২০১১’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আবরার ফাহাদকে নিয়ে সিনেমা ‘রুম নম্বর ২০১১’

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বেদনা জাগানো এক সিনেমার নাম ‘রুম নম্বর ২০১১। গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে। ২০১৯ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন ছাত্রলীগের কর্মীরা।

সেসময় ঘটনা নাড়া দিয়েছিল সারা দেশের মানুষকে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ ও তার টিম। ‘রুম নম্বর ২০১১’পরিচালক  জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্যর রিমেক করে আলোচনায় এসেছেন। এ সিনেমায় অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

জিসান আহমেদ গণমাধ্যমকে জানান, ‘রুম নম্বর ২০১১’ সরাসরি বায়োপিক নয়। আবরারের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।

 

রুম নাম্বার ২০১১ সিনেমাটি সরাসরি বায়োপিক নয়। আর এটির চিত্রনাট্য লিখেছেন একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্বত্ত বিভাগের শিক্ষক আনন জামান। 

   

জানা যায়, আগামী ৩রা ডিসেম্বর রুম নাম্বার ২০১১ এর প্রিমিয়ার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর প্রদর্শনী হবে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্বাবিদ্যালয়ে এবং আমেরিকায়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।