Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

ব্যবসায়ী সিন্ডিকেটের থাবায় লাগামহীন আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপণ্যের বাজার। এতে সীমাহীন কষ্টে আছেন দরিদ্র মানুষেরা।এ অবস্থায় সরকারি বিপণন সংস্থা টিসিবি জানিয়েছে, সোমবার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে তারা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

টিসিবি সং‌শ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ভোক্তারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে সংস্থাটির।

বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ৯০ থে‌কে ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ৭০ থে‌কে ৭৫ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।