Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

২৮দিনের শিশুকে ফেলে গেলেন মা-বাবা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
২৮দিনের শিশুকে ফেলে গেলেন মা-বাবা

জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাসের (২৮ দিনের) কন্যা শিশুকে ফেলে চলে গেছেন মা-বাবা। বর্তমানে কন্যা শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা শিশুটিকে দেখভাল করছেন। মা এবং বাবার এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা।

 

হাসপাতাল সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে কন্যা শিশু নিশিকে ভর্তি করায় রকিব-রোকসানা দম্পতি। ওজন কম ও শ্বাস কষ্ট ছিল ২৬ দিন বয়সী শিশু নিশির। কিন্তু ১ মার্চ বিকালে ২৮ দিন বয়সী শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার মা-বাবা ও স্বজনরা।

 

পরে হাসপাতালের কর্মীরা শিশুটির দেখভাল করছেন। হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘বাচ্চাটি সুস্থ রয়েছে, আমরা তার দেখভাল করছি।’

 

হাসপাতালের অপর এক রোগীর স্বজন রোকেয়া বেগম বলেন, ‘নিজের সন্তানকে ফেলে চলে যাওয়া গর্ভধারিনী মায়ের এমন কাণ্ডে আমরা হতবাক।’

 

এদিকে সরকারকে শিশুটির দায়িত্ব নেয়ার পাশাপাশি নিশির মা-বাবার শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

 

হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জান্নাত আরা মিলি বলেন, ‘বর্তমানে শিশুটি সুস্থ আছে। সেবা কেন্দ্রে চিকিৎসা নেয়া অন্য শিশুরোগীর মায়ের দুধ পান করে সে বেঁচে আছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।