Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

২১টি হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
২১টি হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

বরিশালে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এসময় হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন মালিকরা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ২১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, এ নিয়ে গত এক বছরের মধ্যে আমরা ৭২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাধারণত প্রতি মাসে প্রতিটি থানায় ১০ থেকে ১৫টি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি হয়ে থাকে।

মোবাইল পেয়ে খুশি উজিরপুরের মাহবুবুর রহমান ও বাকেরগঞ্জের সীমলা আক্তারসহ উপস্থিত মোবাইল ফোনের মালিকরা জানান, ফোন ফিরে পেয়ে ভীষণ খুশি তারা। তাদের ধারণা ছিল, এসব ফোন আর ফেরত পাওয়া যাবে না। তবে ফোন নম্বর দিয়ে যাতে কোনও অপরাধ সংঘটিত না হয় সেজন্য জিডি করেন অনেকেই।

এদিকে চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে দাবি পুলিশের আইসিটি বিভাগের পুলিশ টিমের সদস্যদের। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্বোধন করা হয়েছে বলে জানান বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।

কেউ যদি পুরাতন মোবাইল ফোন কিনেন, তাহলে তা ব‌্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।