Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ১০ এপ্রিল। ওইদিন বাংলা (আবশ্যিক)-১ম পত্র ও সহজ বাংলা-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠি হবে। আর ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক)-২য় পত্র ও বাংলা সহজ ২য় পত্রের পরীক্ষা।

ইংরেজি (আবশ্যিক)-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল।

আর ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে গণিত (আবশ্যিক) পরীক্ষা। ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ২৩ এপ্রিল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ২৭ এপ্রিল; রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা ২৯ এপ্রিল; ভূগোল ও পরিবেশ ৩০ এপ্রিল; উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং বিজ্ঞান ৪ মে, জীব বিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি ৬ মে, হিসাব বিজ্ঞান ৭ মে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা ৮ মে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।