Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

২কাউন্সিলর প্রার্থীর ভোট সমান,এক ওয়ার্ডে আবারো ভোট

Mohiuddin Ahmad Tanveer • 28 Dec 2022, 01:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২কাউন্সিলর প্রার্থীর ভোট সমান,এক ওয়ার্ডে আবারো ভোট

রংপুর সিটি করপোরেশনের ভোট সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত চলে। তবে নির্দিষ্ট সময়েও ভোট গ্রহণ শেষ না হওয়ায় রাত ৮ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

ভোট গ্রহণ শেষে ২৬ নম্বর ওয়ার্ডে ২ কাউন্সিলর প্রার্থীর সমান ভোট হওয়ায় আবারো ভোট গ্রহণের সিদ্ধান্ত দিয়েছেন রসিকের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে ফলাফল ঘোষণায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকে মো. শাহাজাদা ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে তিন হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম. এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। ওই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।

ওই ওয়ার্ডের দ্বায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী নিশ্চিত করে জানান, দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।