Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

১ বউয়ের ৩০ বর!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১ বউয়ের ৩০ বর!

এক বউয়ের ৩০ বর! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে রাজধানীর পুরান ঢাকায়। ঘোড়ায় চেপে পালকি নিয়ে কনে আনতে গেলে নকল বরের ভিড়ে আসল বর খুঁজতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় কনেপক্ষ।

 

জানা গেছে, বিয়েকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী আয়োজন। আসল বর ওমর ফারুকের সঙ্গে একইরকম বিয়ের সাজে কনের বাড়িতে হাজির হন আরও ২৯ জন।

 

আতশবাজি ফুটিয়ে ঘোড়ায় চেপে নাজিরা বাজার থেকে বাদশাহী ভঙ্গিতে কনে বাড়ির উদ্দেশ্যে রওনা করে বরপক্ষ। কিন্তু কনে বাড়ির গেট ধরা তরুণীরা এমন দৃশ্য দেশে চোখ কপালে। এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই হেসেই কুটিকুটি। কে আসল আর কে নকল বর তা বেছে নিতে ঘাম ছুটে যায় তাদের।

 

বিভ্রান্তি কাটাতে খানিক বাদে লাল শেরওয়ানি পরে আসল বরের আগমন ঘটে। গেটের আনুষ্ঠানিকতা ছাড়িয়ে প্রবেশ করে অন্দর মহলে। বন্ধুদের ইচ্ছে পূরণ আর নিজের বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন বলে জানান বর ওমর ফারুক। স্বামীর এমন অদ্ভুত কাণ্ডে হতবাক কনে সুমাইয়া আক্তার রাত্রিও।

 

নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বরের বাবা। ফারুক-রাত্রী দম্পতির সুখি জীবন কামনা সবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।