আবু সৈয়দ (সাঈদ),বেরোবি প্রতিনিধি :
গ্রীষ্মকাল অবকাশ ও ঈদুল-আজহা উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে চাকরীপ্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা থাকবে আবাসিক হল।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বুধবার (৫ জুন,২০২৪) থেকে রবিবার (২৩ জুন,২০২৪)পর্যন্ত ক্লাস এবং বুধবার ৫ জুন থেকে বৃহস্পতিবার ২০ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ২৩ জুন অফিস ও ২৪ জুন ক্লাস পরীক্ষা যথারীতি চলবে। শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, প্রতিবারের মতো চাকরীপ্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হল খোলা থাকবে।





