Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৯ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা

admin • 11 Jun 2026, 05:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:

প্রখর রোদ সঙ্গী করে ৩৫ ডিগ্রিতে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বত্রই গরমে অতিষ্ঠ জনজীবন। তবে এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) রাতের মধ্যেই দেশের ১৯ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে সাতক্ষীরায় ৪২ মিলিমিটার ছাড়াও ঢাকায় ৩১, যশোরে ৩০, নীলফামারীর রাজারহাটে ২৮, চুয়াডাঙ্গায় ২২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।