Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

১৫ বছর পর বাবু লালকে গোসল করাল পুলিশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
১৫ বছর পর বাবু লালকে গোসল করাল পুলিশ

কুড়িগ্রাম পৌরশহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় দীর্ঘ প্রায় ১৫ বছর খোলা আকাশের নিচে বসবাস করে আসছেন বাবু লাল (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। খেয়ে না খেয়ে কোনোরকম পড়ে থাকতেন তিনি। বিষয়টি নজরে এলে ওই ব্যক্তির চুল-দাড়ি কেটে গোসল করিয়ে পেটভরে খাওয়ালেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) প্রকাশ সরকার নয়ন, কনস্টেবল জামাল হোসেন, তৌহিদ ও স্থানীয় সমাজসেবক জনি শেখ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাবু লাল দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত একটি দোকানের বারান্দায় থাকছেন। কিন্তু কখনো গোসল করতেন না। এমনকি সবসময় অনেকগুলো কাপড় পরে থাকতেন। বিষয়টি এক পুলিশের নজরে এলে চুল-দাড়ি কেটে ও গোসল করিয়ে পেটভরে খাওয়ানোর ব্যবস্থা করেন। তবে ওই ব্যক্তি কোনো কথা বলে না শুধু লাকী নাম বলতে আর লিখতে পারে।

স্থানীয় সমাজসেবক জনি শেখ বলেন, পুরাতন পোস্ট অফিসের সামনে পাগল বাবু লাল দাদাকে ডিবি পুলিশের সদস্যরা চুল কেটে গোসল করিয়ে পেটভরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এটি সত্যিই অনেক ভালো লাগার বিষয়। আমি তাদেরকে সার্বিক সহোযোগিতা করার চেষ্টা করেছি।

এই শীতে রাস্তার এসব মানুষদের ভালো রাখার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জনি শেখ।

এসআই প্রকাশ সরকার নয়ন বলেন, এসব মানুষের জন্য কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমি শুনেছি উনি দীর্ঘ ১৪-১৫ বছর গোসল করেন না। চুল ও দাড়ি অনেক বড় হয়ে গিয়েছিল। বিষয়টি দেখে আমার দায়িত্ব থেকে তার সেবা করার চেষ্টা করেছি মাত্র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।