Sunday, 25 October 2026
শিরোনাম
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড
জাতীয়

'১৪টি জেলা ঘুরেছি,বিএনপির আন্দোলনের কোনো প্রভাব দেখিনি'

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
'১৪টি জেলা ঘুরেছি,বিএনপির আন্দোলনের কোনো প্রভাব দেখিনি'

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমি ১৪টি জেলা ঘুরেছি। বিএনপির আন্দোলনের কোনো প্রভাব দেখিনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না। তবে এবার যেহেতু কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, সেহেতু চ্যালেঞ্জ আছে।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঢাকার মনোনীত প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

ইসি আলমগীর বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলার যে চ্যালেঞ্জ আছে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন সে বিষয়ে আলোচনা হয়েছে।

 

এর আগে বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

 

বৈঠকে আরও ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিজিবি ঢাকা সেক্টর কমান্ডারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।