Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

১৩ তলা থেকে লাফিয়ে পড়লেন স্ত্রী, সন্তানকে নিয়ে ঝাঁপ দিলেন পুলিশ স্বামীও

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১৩ তলা থেকে লাফিয়ে পড়লেন স্ত্রী, সন্তানকে নিয়ে ঝাঁপ দিলেন পুলিশ স্বামীও
স্বামীর সঙ্গে ঝগড়া করে ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন এক নারী। এরপর তিন বছরের মেয়েকে নিয়ে স্ত্রীর পিছু পিছু ঝাঁপ দেন পুলিশ কন্সটেবল স্বামীও। এ ঘটনায় তিন জনেরই মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) আহমেদাবাদের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটেছে।     এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ঝগড়ার একপর্যায়ে এমন চরম সিদ্ধান্ত নেন গুজরাটের বাসিন্দা ওই দম্পতি। সোলা থানার পরিদর্শক এনআর ভাগহেলা বলেছেন, প্রাথমিক তদন্তে তারা এমন তথ্যই পেয়েছেন।     এ ঘটনায় মৃত্যু হওয়া কনস্টেবলের নাম কুলদীপসিংহ যাদব। তিনি বস্ত্রাপুর থানায় নিযুক্ত ছিলেন। এছাড়া তার স্ত্রী ঋদ্ধি এবং তাদের তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে।   পুলিশ জানায়, কুলদীপসিংহ যাদব তার স্ত্রী ও মেয়ের সঙ্গে গোটা এলাকায় একটি বহুতল ভবনের ১৩ তলায় থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছে, মেয়েকে এই দম্পতি রাত দেড়টার দিকে ১৩ তলা থেকে লাফ দিয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।     সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভবনের একজন বাসিন্দা দাবি করেন, ঋদ্ধি প্রথমে লাফ দেন এবং তারপর কুলদীপসিংহ যাদব তার মেয়েকে নিয়ে বিল্ডিং থেকে লাফ দেন। ভবনের একই ফ্লোরে থাকেন যাদবের বোন। তিন বলেন, তার ভাই ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।  সুত্র: এনডিটিভি মিরর/ এ এ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।